|
মাদক সেবনের দায়ে ৩ মাসের জেল, ১০০ টাকা জরিমানা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() মাদক সেবনের দায়ে ৩ মাসের জেল, ১০০ টাকা জরিমানা বৃহস্পতিবার (২৭ আগস্ট ২৬) বেলা সাড়ে ১১টার দিকে দীঘিনালা থানাধীন মেরুং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীঘিনালা থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে নিলক চাকমাকে আটক করা হয়। তিনি মেরুং ইউনিয়নের পূর্ণচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা এবং শুভারঞ্জন চাকমার ছেলে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দীঘিনালা, খাগড়াছড়ি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় দোষী সাব্যস্ত করেন। মোবাইল কোর্ট মামলা নং-২৪/২৬, তারিখ ২৭ আগস্ট ২০২৬ অনুযায়ী তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত নিলক চাকমাকে বিধি অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
