|
সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() সাজেক বাঘাইহাট জোনে উদ্যোগে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন সেশনটিতে কিশোরীদের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মাসিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার ও সুষম খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য ও স্ট্রেস ম্যানেজমেন্ট, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত স্বাস্থ্য সচেতনতামূলক সেশনে *সেনাবাহিনীর ডা:ক্যাপ্টেন লাবনী জামান* কিশোরীদের উদ্দেশ্যে ক্লাস নেন এবং মাসিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার গ্রহণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। এসময় কিশোরীদের মাসিক চলাকালীন স্বাস্থ্যসম্মত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এ সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। সেশনটিতে কিশোরীদের মানসিক চাপ, উদ্বেগ ও বিভিন্ন ধরনের মানসিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং প্রয়োজনের সময় পরিবার, শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তির সহযোগিতা নেওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার কিশোরীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
