|
কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় ইউএনও রায়হানুল ইসলাম বলেন, সরকার গ্রাম পুলিশের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী প্রদান করছে। তিনি এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে জনকল্যাণমূলক কাজে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন। বাইসাইকেল ও পোশাক সামগ্রী পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ দিতে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানান তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
