ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
কুকুরের ডাকে বন্ধ ফুটবল ম্যাচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 8:38 PM

কুকুরের ডাকে বন্ধ ফুটবল ম্যাচ

কুকুরের ডাকে বন্ধ ফুটবল ম্যাচ

লেস্টার নিরভানা বনাম জিএনজি অডবাই টাউনের ম্যাচ বন্ধ করে দিতে হলো ৭৮ মিনিটে। কারণ একটি আলশেসিয়ান কুকুর।

এক দর্শক তার পোষ্যকে নিয়ে মাঠে আসেন। কিন্তু ফুটবলারদের দেখে খুব একটা খুশি হতে পারেনি সে। তাদের দিকে তেড়ে যায় সে। নিরপত্তার অভাবে ম্যাচ বন্ধ করতে বাধ্য হন রেফারি।

নিরভানা দলের তরফে টুইট করে লেখা হয়, ‘বাহ! ম্যাচ বন্ধ ৭৮ মিনিটে। এমন কখনো হয়নি। কুকুর নিয়ে একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে বলে ম্যাচ বন্ধ। রেফারি বললেন, অনেক হয়েছে, গেম ওভার’।

এমন কাণ্ডে অবাক নেট দুনিয়া। তবে এমন ঘটনা ইংলিশ ফুটবলে প্রথম নয়।

১৯৮৭ সালে টরকি শেষ দিনে অবনমন বাঁচায় এক কুকুরের সাহায্যে। যে সে কুকুর নয়, পুলিশ কুকুর। এক ফুটবলারকে কামড়ে দেওয়ায় ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছিলো সে সময়।

 সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status