ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Thursday, 27 August, 2026, 9:18 PM

নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ

নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল মিনি কক্সবাজারে হালতি বিলের পরিবেশ সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে পর্যটকবাহী শতাধিক নৌকায় ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

২৮ আগস্ট ২০২৬ তারিখে পাটুল মিনি কক্সবাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

হালতি বিলে নৌভ্রমণের সময় পর্যটকরা যাতে উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকের প্যাকেটসহ অন্যান্য বর্জ্য পানিতে না ফেলেন, সে লক্ষ্যেই নৌকাগুলোতে ডাস্টবিন দেওয়া হয়। একই সঙ্গে নৌকার মাঝি ও সংশ্লিষ্টদের ডাস্টবিন যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি পর্যটকদের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে হালতি বিলের পানি, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটন এলাকাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

এদিকে পাটুল ঘাটে পর্যটক পরিবহনকারী নৌকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। পর্যটকদের ভ্রমণ সুবিধা ও নৌযানের ভাড়া নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ঘাটে নৌকাগুলোর নির্ধারিত ভাড়ার মূল্যতালিকাও প্রদর্শন করা হয়েছে।

নৌকার মাঝি ও মালিকদের পর্যটকদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি হালতি বিলের পরিবেশ সুরক্ষায় পর্যটক, নৌকার মাঝি-মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে পাটুল মিনি কক্সবাজারে পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বাড়ার পাশাপাশি হালতি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status