ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
জিম্মিদশা থেকে উদ্ধার হলো ইটভাটার ৪ শ্রমিক, মালিক গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 December, 2020, 8:53 PM

জিম্মিদশা থেকে উদ্ধার হলো ইটভাটার ৪ শ্রমিক, মালিক গ্রেফতার

জিম্মিদশা থেকে উদ্ধার হলো ইটভাটার ৪ শ্রমিক, মালিক গ্রেফতার

জিম্মিদশা থেকে উদ্ধার হলো ইটভাটার ৪ শ্রমিক। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই ইটভাটার মালিককে। রোববার রাঙামাটির কাউখালীর কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার কেএমবি ইটভাটায় অভিযান চালিয়ে নারীসহ ওই চার শ্রমিককে উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত ইটভাটা মালিক ফারুক চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার রাজানগর ইউনিয়নের জঙ্গলবগাবিলী এলাকার শামসুল হকের ছেলে।

উদ্ধারকৃতরা হলেন- ইটভাটার শ্রমিক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোরাগাছা গ্রামের মো. দুলালের মেয়ে মুক্তা বেগম, মো. হারুন এর ছেলে ফরহাদ, মালেকের চেলে জাহাঙ্গীর আলম ও একই জেলার চন্দ্রগঞ্জ থানার কালিবিড়ি গ্রামের আবুল কালাম এর ছেলে জাহিদ।

উদ্ধারকৃত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক দীর্ঘদিন তাদের জিম্মি করে বিনা বেতনে ইটভাটায় কাজ করাচ্ছিল এবং রাতের বেলা শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালালো হতো। দফায় দফায় শ্রমিকদের পরিবারের কাছ থেকে ৭০ হাজার টাকা মুক্তিপণ নেয় তিনি। শেষে কৌশলে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে খবর পাঠায় শ্রমিকরা।

কাউখালী থানার ওসি মো. শহিল উল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নাইল্যাছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে তারাবুনিয়ার কেএমবি ইটভাটার চার শ্রমিককে একটি কক্ষ থেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃতরা কাউখালী থানায় ফারুকের বিরুদ্ধে মামলা করেন। তারপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফারুকের বিরুদ্ধে পূর্বে কাউখালী থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status