ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
দুর্নীতি করে সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় তাকে যেতে হবে: নাটোরে হুইপ দুলু
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Saturday, 29 August, 2026, 9:24 PM

দুর্নীতি করে সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় তাকে যেতে হবে: নাটোরে হুইপ দুলু

দুর্নীতি করে সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় তাকে যেতে হবে: নাটোরে হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নধারা শুরু হয়েছে। আগামী ৫ বছর এমন কোনো স্কুল নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মন্দির নাই, এমন কোনো অন্য ধর্মের প্রতিষ্ঠান নাই সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। ​প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা সরকারের  অর্থ দিয়ে আপনাদের সমস্ত রকমের সহযোগিতা করব।

​আপনাদের কাছে একটাই অনুরোধ, ওই চুরি, ওই যে দুর্নীতি আওয়ামী লীগ করেছে। টাকায় টাকা ভাগ করে খাওয়ার হিসেব। সরকারি টাকা যদি কারও পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় তাকে যেতে হবে। আজ শনিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের ও অসহায় দরিদ্র দুঃস্থ  ২৬৭ জন রোগীর মাঝে ৫ হাজার টাকা করে ১৩ লক্ষ ৩৫ হাজার টাকার চেক ১৯৪ টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় তিন কোটি টাকার চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার  ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,  সহ নেতা কর্মিরা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status