ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 August, 2026, 5:54 PM

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুতে জরুরি সংস্কারকাজ শেষে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। টানা প্রায় ২৪ ঘণ্টা তীব্র ভোগান্তির পর শনিবার সকালে সংস্কার করা লেনটি খুলে দেওয়া হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) ভোরে টানা বৃষ্টির কারণে সেতুটির ঢাকামুখী লেনের ওপর প্রায় পাঁচ মিটার দীর্ঘ একটি বড় গর্তের সৃষ্টি হয়। বড় ধরনের দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে ওই লেন বন্ধ রেখে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

একটি মাত্র লেন সচল থাকায় এবং অতিরিক্ত যানবাহনের চাপে মুহূর্তের মধ্যে মহাসড়কের ওই অংশ থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকজুড়ে তীব্র যানজট তৈরি হয়।

সড়ক ও জনপথ (সওজ) নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন জানান, বৃষ্টির কারণে সৃষ্ট বিপজ্জনক গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছিল। কংক্রিট সম্পূর্ণ শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে অন্তত ২৪ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এর ফলে শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সীমিত রাখতে হয়েছিল।

এদিকে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আলম জানান, শনিবার সকাল নয়টার দিকে সেতুটি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের টানা দেড় ঘণ্টার নিবিড় প্রচেষ্টা ও অতিরিক্ত পুলিশ সদস্যদের তৎপরতায় মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়। বর্তমানে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেনের গাড়িগুলো কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে চলাচল করতে পারছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status