ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 27 August, 2026, 9:44 AM

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক তেল সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮৭.২৪ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮১.৬৭ ডলারে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে বিঘ্নিত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে ইরান ও কাতারের মধ্যে আসন্ন আলোচনার জোরালো আশাবাদ তৈরি হয়েছে। এই আলোচনার সম্ভাবনাই তেলের দরপতনের প্রধান কারণ হিসেবে কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status