ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে যাত্রা শুরু করছে ইউরো বাংলা টিভি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 7:28 PM
সর্বশেষ আপডেট: Sunday, 27 December, 2020, 7:53 PM

বাংলাদেশে যাত্রা শুরু করছে ইউরো বাংলা টিভি

বাংলাদেশে যাত্রা শুরু করছে ইউরো বাংলা টিভি

বাংলাদেশের সাফল্য গাঁথা আজ বিশ্বজোড়া। এ সাফল্য গাঁথুনিতে অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরাও। সেই ধারাবাহিকতায় এবার ইউরোপে যাত্রা করছে বাংলাভাষী টিভি চ্যানেল। ইউরোপে বসবাসরত বাঙালিদের প্রাণের কথা বলতে ফ্রান্স থেকে সম্প্রচার কার্যক্রম শুরু করেছে ইউরো বাংলা টিভি।


আগামী ১ জানুয়ারি ইংরেজি শুভ নব-বর্ষে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে যাত্রা করার লক্ষ্যে এরই মধ্যে চ্যানেলটির সম্প্রচার কার্যক্রমের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশে ব্যুরো অফিস এবং স্টুডিও স্থাপন করেছে ইউরো বাংলা টিভি। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বজনদের খবর প্রবাসীদের সামনে তুলে ধরতে কাজ করবে ব্যুরো অফিসটি।

ইন্টারএশিয়া গ্লোবাল নের্টওয়াক লিমিটেড এর মালিকানাধীন ইউরো বাংলা টিভি'র চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন রাশেদ খান। পরিচালক রয়েছেন-সানি চৌধুরী, বেলাল আহমেদ। এছাড়া ইউরোপে বসবাসকারী স্বনামধন্য সাংবাদিক, সম্প্রচার বিশেষজ্ঞ ও প্রকৌশলী এবং শিল্পী-সাহিত্যিকরা সম্পৃক্ত রয়েছেন ইউরো বাংলা টিভিতে।

ইউরো বাংলা টিভি'র চেয়ারম্যান বড়ুয়া মনোজিত ধীমন এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন রাশেদ খান। পরিচালক রয়েছেন-সানি চৌধুরী, মেহেদী হারুন, বেলাল হোসেন। এছাড়া ইউরোপে বসবাসকারী স্বনামধন্য সাংবাদিক, সম্প্রচার বিশেষজ্ঞ ও প্রকৌশলী এবং শিল্পী-সাহিত্যিকরা সম্পৃক্ত রয়েছেন ইউরো বাংলা টিভিতে।

মিশ্র ঘরানার টেলিভিশন চ্যানেল হিসেবে ২৪ ঘণ্টাই খবর পরিবেশন করবে ইউরো বাংলা টিভি। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসী নির্মাতাদের নির্মিত নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্র থাকবে অনুষ্ঠানমালায়। এছাড়া থাকবে দেশি আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে টক শো, শিশুতোষ অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রভৃতি।

এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের সচেতন করতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার হবে চাকুরির খবর, ক্যারিয়ার গঠন, অভিবাসন, শিক্ষা ও আইন বিষয়ক অনুষ্ঠান।

ইউরো বাংলা টিভি কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি। প্রতিদিনই থাকবে প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড, সাফল্য, অপরাধ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে বিশেষ প্রতিবেদন।  

ইউরো বাংলা টিভি'র পরিচালক সানি চৌধুরী এ প্রসঙ্গে বলেন, “ইউরোপ বাংলাদেশের অর্থনীতির বড় সহায়ক। রাজনীতি ও নীতি নির্ধারণী বিষয়েও রয়েছে ইউরোপের ভূমিকা। বাংলাদেশের অগণিত মানুষ এখানে বসবাস করলেও দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক বিষয়ে খুব একটা খবর জানার সুযোগ তাদের হয় না। এর অন্যতম কারণ দিন-রাতের বিশাল ব্যবধান। তাই প্রবাসীদের কাছে সর্বশেষ খবর পৌঁছে দেয়ার জন্য, বিনোদন দেয়ার জন্য, সচেতন করার জন্য কাজ করবে ইউরো বাংলা টিভি। ”

প্রবাসী ব্যবসায়ী সানি চৌধুরী আরও বলেন, “মূলত ইউরোপে বাংলাদেশিদের মত প্রকাশের কোনও মাধ্যম নেই। নিজেদের সংগঠিত করারও কোন মাধ্যম নেই। প্রবাসীদের সংগঠিত করার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। ”

উদ্যোক্তাদের মত প্রবাসী বাংলাদেশিরাও প্রত্যাশা করেন বাংলাদেশ ও বাংলাদেশিদের অর্জন ও সাফল্য তুলে ধরতে জোরালো ভূমিকা রাখবে ইউরো বাংলা টিভি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status