ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
মামার মটরসাইকেল অগচরে চালাতে গিয়ে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!
জাহিদুর রহমান তারিক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 7:25 PM

মামার মটরসাইকেল অগচরে চালাতে গিয়ে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!

মামার মটরসাইকেল অগচরে চালাতে গিয়ে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু!

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৫) নামে এক শিক্ষার্থী  নিহত হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা যায়, শিক্ষার্থী পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে ছিল। সকাল আনুমানিক ১২টার দিকে মামার অগচরে তার মোটরসাইকেল চালাতে গেলে ওই গ্রামের ফকিরবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খাম্বার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

 স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status