|
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে শামীম হক দাবি করেন, রায়েরটেক এলাকার হাজেরা বেগম ও মতিন খানের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য ও বক্তব্য দেওয়া হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। শামীম হক বলেন, ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এ ঘটনায় জড়ানো হয়েছে। তিনি আরও দাবি করেন, সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনের আগে তার ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান শামীম হক। একই সঙ্গে প্রশাসনের কাছে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ সময় কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে প্রকৃত ঘটনা যাচাই করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান শামীম হক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
