|
‘কুত্তা মিজান’ গ্রেপ্তার, ১ কেজি হেরোইন ও আড়াই হাজার ইয়াবা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার, ১ কেজি হেরোইন ও আড়াই হাজার ইয়াবা উদ্ধার পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এসআই সাইদুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিজান ওরফে ‘কুত্তা মিজানকে’ গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। পুলিশের দাবি, মিজান ঢাকার দক্ষিণখান এলাকায় অস্থায়ীভাবে বসবাস করলেও গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকায় মাদক কারবার পরিচালনা করতেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত তার নামে চারটি মামলার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে পশ্চিম থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ বিভাগ) শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার মিজানের মাদক কারবার ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত জব্দ করে মিজানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
