|
বাকৃবি রোভার স্কাউটের ২০২৬-২৭ কমিটির সভাপতি সজীব, সম্পাদক ফুয়াদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবি রোভার স্কাউটের ২০২৬-২৭ কমিটির সভাপতি সজীব, সম্পাদক ফুয়াদ নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রোভার সজীব হোসেন শান্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন রোভার ফুয়াদ বিন আমিন। সহসভাপতি হয়েছেন রোভার হারুন অর রশিদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রোভার নূরজাহান মুনা ও রোভার সাবরিনা কামাল সাদিয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রোভার মেহজাবিন মুরশেদ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন রোভার হোছাইন মো. মুহ-তারিম ছোয়াদ। কোষাধ্যক্ষ হয়েছেন রোভার মো. নাসিমুল হক। দপ্তর সম্পাদক হয়েছেন রোভার মোছা. নওশীন জাহান ও রোভার তামজিদ হাসান। স্টোর ইনচার্জ হয়েছেন রোভার মো. শাফিউল ইসলাম ও রোভার তৃষা মিত্র। প্রচার ও প্রকাশনা সম্পাদক রোভার সুদীপ্ত সেন গুপ্ত এবং প্রোগ্রাম সম্পাদক রোভার আলিনূর রহমান ও রোভার মো. রোমান মিয়া। মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হয়েছেন রোভার তাহসিন রজত ও রোভার মোঃ এহসানুল হক। ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হয়েছেন রোভার শিমুল দে ও রোভার ইজাজুল মোস্তফা তামজীদ। শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন রোভার সারা মনি ও রোভার সৈয়দ তাহমিদ আরজু। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক হয়েছেন রোভার নুজহাত ফারিহা অটি। ![]() বাকৃবি রোভার স্কাউটের ২০২৬-২৭ কমিটির সভাপতি সজীব, সম্পাদক ফুয়াদ কার্যকরী সদস্য হয়েছেন রোভার গাজী ওবায়দুর রহমান আলিফ, রোভার মোঃ নাঈমুর ইসলাম নাঈম, রোভার ফাঈমা সুলতানা চৌধুরী রিহা, রোভার নিলয় বোস, রোভার নাঈম সালেহীন আরাফ, রোভার যুবাইর আমিন, রোভার মোঃ আল-আরাফাত রিমন ও রোভার মোঃ হাবিব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন সিন্ডিকেট সদস্য জনাব মো. রাকিব উদ্দিন, প্রক্টর মো. আবদুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং স্কাউটার্স কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ছাদেকা হক। এ সময় রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা প্রদান পর্বে সাতজন সিনিয়র রোভারমেট এবং পাঁচজন রোভারকে বেস্ট রোভারকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এ বছর রোভার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মো. সাগর আল হাসান ও আইরিন রহমান প্রমি। এভারগ্রিন রোভার অব দ্য ইয়ার হয়েছেন নাফি-উজ্জ আমান এবং আরএসএল অব দ্য ইয়ার হয়েছেন ড. মো. জহিরুল আলম। স্কাউটিংয়ের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রেসিডেন্সিয়াল রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) পেয়েছেন রোভার মো. মিলন হোসেন। সমাজ উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (সিডিআরএস) পেয়েছেন রোভার মো. সাগর আল হাসান, রোভার আইরিন রহমান প্রমি ও রোভার খাদিজা চৌধুরী লিয়া। পরে নতুন ক্রু ইন কাউন্সিল ২০২৬-২৭-এর রোভার ইউনিট ও গার্ল ইন-রোভার ইউনিটের সদস্যদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রক্টর মো. আবদুল আলীম বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা একাডেমিকভাবে অনেক চাপের মধ্যে থাকে। এর মধ্যেও তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে রোভার স্কাউটরা পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন অনুষ্ঠানেও তারা সার্বিক সহযোগিতা করে। এ বছরও একজন প্রেসিডেনশিয়াল রোভার স্কাউট পুরস্কার পেয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। নতুনদের বড় ভাইবোনদের কাছ থেকে অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে আগামীতে এই সাফল্য ধরে রাখতে হবে।’ রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘রোভার স্কাউটের পক্ষ থেকে আমাকে শপথ বাক্য পাঠ করিয়ে তাদের একটি অংশ হিসেবে গ্রহণ করার জন্য ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রশাসনিক আয়োজনে রোভার স্কাউটের সহযোগিতা প্রশংসনীয়। তবে ১৯৭২ সালে প্রতিষ্ঠার পরও তাদের কার্যক্রম পরিচালনার জন্য এখনো নির্দিষ্ট কোনো কক্ষ নেই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নতুন অবকাঠামো নির্মাণ হচ্ছে। তাই বর্তমানে যেখানে কার্যক্রম চলছে, সেই জায়গাটি ধরে রেখে সামনে ভালো কিছু করার আশা করতে পারি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
