ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাগুরায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মুত‌্যুর অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:10 PM

মাগুরায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মুত‌্যুর অভিযোগ

মাগুরায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মুত‌্যুর অভিযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত‌্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধুর নাম মনিরা খাতুন (২০)। ঘটনার পর থেকে স্বামী জিয়া মুন্সীসহ (২৫) বাড়ির সবাই পলাতক রয়েছে।

বাবিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এসআই ফরহাদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, রায়পুর গ্রামের হারুন মুন্সীর ছেলে পেশায় কৃষি শ্রমিক জিয়া মুন্সীর সঙ্গে চারমাস আগে পাশ্ববর্তী দাতিয়াদাহ গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরা খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকে নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। ঘটনার সময় সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে জিয়া চেরাই কাঠ দিয়ে মনিরার মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনিরার বাবা আরিফ মোল্যা জানান, বিয়ের পর থেকে তার মেয়েকে মারধর করত জিয়া। আজ সকালেও মনিরা তাকে ফোন করে বাড়ি নিয়ে যেতে বলেছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status