ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ছয়জন রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:05 PM

৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ছয়জন রিমান্ডে

৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ছয়জন রিমান্ডে

রাজধানী দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে তিনদিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. মাসুদ রানা, মো. ছফির উদ্দিন শানু, মো. তমজিদুল ইসলাম, মো. আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম।

এদিন আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর আদালত প্রত্যেক আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার বিকালে দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮ দশমিক ৯৬ কেজি সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-২ এর নায়েব সুবেদার বায়েজিদ হোসেন দক্ষিণখান থানায় মামলা করেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status