ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ মণ জাটকা জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 8:57 PM

যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ মণ জাটকা জব্দ

যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ মণ জাটকা জব্দ

চাঁদপুরের মেঘনা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী  এমভি কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর,লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান ও কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম নাসিরুদ্দিনের নেতৃত্বে চাঁদপুর মোহনায় উক্ত অভিযান পরিচালনা করেন। শুক্রবার দুপুরে জব্দকৃত জাটকা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন এবং সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদের উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status