ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে প্রাণ হারালেন প্রবাসী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 8:52 PM

কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে প্রাণ হারালেন প্রবাসী

কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে প্রাণ হারালেন প্রবাসী

মাত্র দুই মাস পূর্বেই প্রবাস থেকে দেশে আসেন রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়া এলাকার মদিনা আবাসিক এলাকার বিল্লাল হোসেনের ছেলে কোব্বাত হোসেন (৪৮)। দেশে ফেরার পর নিজের নামে লাইসেন্সকৃত দুই নল বিশিষ্ট বন্দুকটির লাইসেন্স নবায়ন করে রাউজান থানা থেকে বন্দুকটি নিয়ে যান তিনি। কে জানতো, নিজের লাইসেন্স করা বন্দুকেই প্রাণ যাবে এই প্রবাসী ব্যাবসায়ীর!

নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে বন্দুক দিয়ে কুকুরকে গুলি করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন কোব্বাত হোসেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রবাসী কোব্বাত হোসেন বিবাহিত জীবনে দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানের পূর্বগুজরায় কুকুর মারতে গিয়ে গুলিবিদ্ধ প্রবাসী ব্যবসায়ী কোব্বাত হোসেনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তার লাশ বর্তমানে মর্গে আছে। শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হবে। এই ঘটনায় কুকুরটিও মারা গেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status