ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পরকীয়া প্রেমের দায়ে জেলা আ.লীগ নেতার স্ত্রী কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 8:42 PM

পরকীয়া প্রেমের দায়ে জেলা আ.লীগ নেতার স্ত্রী কারাগারে

পরকীয়া প্রেমের দায়ে জেলা আ.লীগ নেতার স্ত্রী কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত-সমালোচিত পরকীয়া প্রেমিকা ফারজানা রতন সোনিয়া এখন কারাগারে। কানাডা থেকে দেশে ফেরার পরই মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোনিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনের সাবেক স্ত্রী। স্বামীর ঘরে থেকেই জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন সোনিয়া। মোবাইল ফোনে অশ্লীল ও কুরুচিপূর্ণ কথাবার্তার ভিত্তিতে ২০১৬ সালের জুন মাসে ঢাকা গুলশান থানায় আইসিটি আইনে মামলা করেন সোনিয়ার স্বামী আবদুল হান্নান রতন। পরে মামলাটি সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ওই আদালতে মামলাটির চার্জ গঠন করা হয়। মামলায় তৌফিক ও সোনিয়াকে আসামি করা হয়।

এই ব্যাপারে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ জানান, সোনিয়াকে পরদিনই ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে প্রেরণ করেছেন তারা। আদালত তাকে জেল হাজতে পাঠায়। এরপর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তার জামিনের জন্যে আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে ৩ ডিসেম্বর স্বামী আবদুল হান্নান রতনকে হত্যা চেষ্টা মামলায় সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ তৌফিক আহমেদকে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এক বছরের কারাদণ্ডের আদেশ। এই সময় পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। আদালতে অনুপস্থিত থাকায় সোনিয়ার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ করা হয়, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে ২০১৬ সালের পহেলা মে রাত ৯টার দিকে ঢাকার গুলশান এলাকার ১২১/১২২ নম্বর রোডের মাঝখানে তার সাবেক স্ত্রী সোনিয়া ও পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদ হত্যার চেষ্টা করেন। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান রতন। এই ঘটনায় ওই রাতেই আবদুল হান্নান রতন বাদি হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডাইরি করেন। গুলশান থানা পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।   


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status