ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
টাকার বিনিময়ে কমিটি: ছাত্রদলের ১৫ নেতার পদত্যাগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 8:28 PM

টাকার বিনিময়ে কমিটি: ছাত্রদলের ১৫ নেতার পদত্যাগ

টাকার বিনিময়ে কমিটি: ছাত্রদলের ১৫ নেতার পদত্যাগ

টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটিতে রাখা ও সিনিয়র-জুনিয়র না মেনে কমিটি করার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে গোবিন্দল এলাকায় সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে ১৫ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জানা যায়, গত ২০ ডিসেম্বর ২১ সদস্য বিশিষ্ট সিংগাইর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় সিংগাইর আজিমপুর এলাকার মাহবুবুর রহমান রনি ও সদস্য সচিব মিল্টন হোসেনকে।

কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না ও কামরুল হাসান শাকিল বলেন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরশাদ জ্যাকি এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতিস হাসানের যোগসাজশে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে। এরা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকার বাসিন্দা। দলের প্রতি এদের কোনো অবদান নেই। টাকার বিনিময়ে এরা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন। এদের অধিনে রাজনীতি করা সম্ভব নয় বিধায় কমিটির ১০ জন যুগ্ম আহ্বায়ক ও পাঁচ জন সদস্য একযোগে পদত্যাগ করেন।

জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম বলেন, ২১ জনের কমিটিতে তার জানামতে ছয়/সাত জন পদত্যাগ করেছেন। টাকার বিনিময়ে কমিটি দেওয়ার যে অভিযোগ ওঠেছে তা সঠিক নয়। জেলা ছাত্রদলের নেতারা যাচাই বাছাই করেই যোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দিয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status