ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
না ফেরার দেশে বিরল রেকর্ডের মালিক এডরিচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:13 PM

না ফেরার দেশে বিরল রেকর্ডের মালিক এডরিচ

না ফেরার দেশে বিরল রেকর্ডের মালিক এডরিচ

বিশ্বজুড়ে চলছে বড় দিনের উৎসব। ভালোবাসার মানুষ কিংবা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন আনন্দের মুহুর্ত। এমন দিনেই না ফেরার দেশে চলে গেলেন সাবেক ইংলিশ ক্রিকেটার জন এডরিচ। ৮৩ বছর বয়সে শুক্রবার তিনি মারা যান।

প্রয় ২০ বছর ধরে এডরিচ লিউকেমিয়া রোগে আক্রান্ত ছিলেন। ২০০০ সালে আক্রান্ত হওয়ার পর ২০২০ সাল পর্যন্ত এই বিরল রোগ নিয়েই বেঁচে ছিলেন।

এডরিচ ১৯৬৫ সালে হেডিংলেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। যাতে চারের মার ছিল ৫২টি।  প্রায় ৫৫ বছর ধরে এই রেকর্ডটি তার দখলে আছে। এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে এতগুলো চার কেউ মারতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে লারার সর্বোচ্চ ৪০০ রানের ইনিংসে চারের মার ছিল ৪৩টি।
 
প্রথম শ্রেণীর ক্রিকেট এডিরিচের ১০০টি সেঞ্চুরি রয়েছে। বিশ্বের ২৫ জন ক্রিকেটারের এমন কীর্তি আছে।  এ ছাড়া ৭৭ টেস্ট খেলা এডরিচের সেঞ্চুরি ১২টি। ৭টি ওয়ানডে খেললেও কোনো সেঞ্চুরি পাননি। পেয়েছেন দুটি হাফসেঞ্চুরি।  

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার ইয়ান বোথাম শোক প্রকাশ করে টুইটারে লেখেন, ‘ক্রিসমাসের দিন ঘুম ভাঙার পরেই দুঃখের খবর পেলাম। শুনলাম, জন এডরিচ মারা গিয়েছেন। একজন দুর্দান্ত মানুষ ছিলেন এবং ওর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে আমি ভাগ্যবান।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status