ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সাংবাদিক কাজল ৮ মাস পর কারামুক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 December, 2020, 1:44 PM

সাংবাদিক কাজল ৮ মাস পর কারামুক্ত

সাংবাদিক কাজল ৮ মাস পর কারামুক্ত

গ্রেফতারের ৮ মাস পর কারামুক্ত হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।  শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক।

শফিকুল অত্যন্ত ক্লান্ত বলেও জানান পলক।  তিনি বলেন, সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়।  বেনাপোল থেকে গ্রেফতারের পর শফিকুলের বিরুদ্ধে প্রথমে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ।

এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status