ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা আগে দেয়ার প্রস্তাব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 6:59 PM

শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা আগে দেয়ার প্রস্তাব

শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা আগে দেয়ার প্রস্তাব

করোনা ভাইরাসের টিকা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের আগে দেয়া যায় কিনা সেবিষয়ে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।

জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আধীনে স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করার সুপারিশ করেছে। কমিটির বৈঠকে আগামী ২৭শে ডিসেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান। বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মো. মোশারফ হোসেন ও কাজী মনিরুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status