ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিমানসেবিকা টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিতেন যাত্রীদের, অতপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 December, 2020, 6:55 PM

বিমানসেবিকা টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিতেন যাত্রীদের, অতপরins class=

বিমানসেবিকা টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিতেন যাত্রীদের, অতপর

‘আকাশপথেই শৃঙ্গারের আনন্দ উপভোগ করবেন। পাবেন চরম সুখ।’ এভাবেই বিমানযাত্রীদের যৌন সুরসুরি দেওয়ার চেষ্টা করেন এক বিমানসেবিকা। শুধু তাই নয়, যৌন চাহিদা উসকে দিতে যাত্রীদের কাছে নিজের অন্তর্বাস পর্যন্ত বিক্রি করেন তিনি। এমন চাঞ্চল্যকর অভিযোগেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানসেবিকার কাণ্ডকারখানায় রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে সংস্থা। অভিযোগ উঠেছে, ব্রিটেনের এই বিখ্যাত বিমান সংস্থার এক বিমানসেবিকাই নাকি যাত্রীদের টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিচ্ছে। এমনকী, নিজের অন্তর্বাসও বিক্রি করছে। এখানেই শেষ নয়, আকাশপথে যৌন মিলনের ‘পরিষেবা’র প্রস্তাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টও করেছেন তিনি। “বিমান যাত্রা সময় যৌনসুখ চাইলে আমাকে টাকা দেবেন। আর আপনাকে আমি একেবারে অন্যরকম আনন্দ দেব। ঠিক যেমনটা আপনি চান।” এভাবেই ওই বিমানসেবিকা প্রচার চালাচ্ছেন ব্লগে। সঙ্গে বেশ কিছু খোলামেলা ছবিও পোস্ট করেছেন। যদিও এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে যায়। এমন নামী কোম্পানির বিমানসেবিকার বিরুদ্ধে এহেন অভিযোগ ওঠায় সংস্থার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্রিটিশ এয়ারওয়েজের ভাবমূর্তিতেও যে প্রভাব ফেলতে পারে গোটা বিষয়টি, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখন অবধি অভিযুক্তের পরিচয় বের করতে পারেনি ব্রিটিশ এয়ারওয়েজ। তাদের তরফে বলা হয়েছে, “যাত্রীদের প্রতি আমাদের কর্মীরা অত্যন্ত নম্র-ভদ্র আচরণ করে থাকেন। এমনটা কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

দ্য সান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বিমানসেবিকা নাকি ২৫ পাউন্ডের বিনিময়ে নিজের অন্তর্বাস বিক্রি করেন। অর্থের বদলে যৌনতা-সহ সব ধরনের ‘প্রাপ্তবয়স্ক’ পরিষেবা দেন। এমনকী পরবর্তীকালে হোটেলে দেখা করার প্রস্তাবও দিয়ে থাকেন। তবে গোটা বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর নাকি সোশ্যাল মিডিয়া থেকে অনেক পোস্ট মুছে ফেলা হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status