ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
সুস্বাদু স্প্যাগেটি বা কিমা পাস্তা (রেসিপি)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 3:16 PM

সুস্বাদু স্প্যাগেটি বা কিমা পাস্তা (রেসিপি)

সুস্বাদু স্প্যাগেটি বা কিমা পাস্তা (রেসিপি)

আমাদের দেশে নুডলস, চাওমিন, পাস্তা ইত্যাদির মতো স্প্যাগেটি এতোটা জনপ্রিয় খাবার নয়। সেজন্য অনেকেই স্প্যাগেটি সম্পর্কে বিস্তারিত জানেন না। অধিকাংশ লোকজনই রেস্টুরেন্টে স্প্যাগেটি খেয়ে এটিকে নুডলস বা চাওমিনের সমগোত্রীয় ভাবেন। কিন্তু আসলে স্প্যাগেটি হলো একধরনের পাস্তা। আকার নুডলস বা চাওমিনের মতো হলেও এটি পাস্তার অন্তর্ভুক্ত।

পাস্তার মতোই স্প্যাগেটিও একটি ঐতিহ্যবাহী ইতালিয়ান খাবার। ইতালিয়ানদের তাদের নিজস্ব রান্নার বিষয়ক খুঁতখুঁতে স্বভাবের কারণেই পৃথিবীর সেরা স্বাদের স্প্যাগেটি আপনি ইতালিতেই খোঁজে পাবেন। কিন্তু ইতালি যারা কখনো যাবেন না বা যেতে পারবেন না তারা রেস্টুরেন্টের চেয়েও লোভনীয় স্বাদের স্প্যাগেটি ঘরেই তৈরি করে নিতে পারেন। রান্নার পদ্ধতিও খুবই সহজ।


প্রয়োজনীয় উপকরণ

    ১৫০ গ্রাম স্প্যাগেটি
    ২৫০ গ্রাম গরুর বা খাসির মাংস
    ৮-১০ টি ইতালিয়ান বেসিল
    ৪টি টমেটো বা টমেটো সস
    ১/২ কাপ পেঁয়াজ কুচি
    ১ টেবিল চামচ আদা বাটা
    ১ চা চামচ মরিচ গুঁড়ো
    ১ চা চামচ হলুদ গুঁড়ো
    ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
    ১ চা চামচ ভিনেগার
    ১/২ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো
    ১/২ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো
    ১/২ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো
    লবণ (প্রয়োজন অনুযায়ী)
    সয়াবিন তেল (প্রয়োজন অনুযায়ী)

যেভাবে রান্না করবেন

১. প্রথমেই একটি বড় হাড়িতে এক চামচ লবণ দিয়ে প্রয়োজনমতো পানি গরমে বসিয়ে দিন। হাড়ি বেশ বড় আকারের হতে হবে কারণ স্প্যাগেটিগুলো বেশ লম্বা হয়। স্প্যাগেটি কেনোমতেই ভেঙ্গে সেদ্ধ করতে দেবেন না। পানি গরম হয়ে গেলে স্প্যাগেটিগুলো হাড়িতে দিয়ে দিন। পুরো অংশটুকু পানিতে না ডুবলেও এভাবেই রেখে দিন।

নিচের অংশগুলো সেদ্ধ হয়ে আপনাআপনিই পুরো স্প্যাগেটি হাড়িতে পানির নিচে চলে যাবে। স্প্যাগেটি বেশ পুরু হয়। এটিও পাস্তার মতো বেশ খানিকটা সময় ধরে সেদ্ধ করতে হয়। মিনিট পনেরো সেদ্ধ করে চুলা থেকে নামিয়ে ছিদ্রযুক্ত চালুনিতে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর পানি ঝড়িয়ে নিতে হবে।

২. স্প্যাগেটি সেদ্ধ হতে হতে হাড় এবং চর্বিছাড়া গরুর বা খাসির মাংস কিমা করে নিন। মুরগির মাংসও ব্যবহার করতে পারবেন। তবে মুরগির মাংস দিয়ে রান্না করলে কিমা পাস্তার স্বাদটুকু সেভাবে পাবেন না। তাই, গরু বা খাসি ব্যবহার করাই শ্রেয়। আমি কিমা করার ব্লেন্ডারে কিমা করে নিয়েছিলাম। ব্লেন্ডার না থাকলে হালকা সেদ্ধ করে পাটায় বেটে কিমা করে নিন।

৩. স্প্যাগেটি সেদ্ধ এবং কিমা করা হয়ে যাওয়া মানেই উপকরণগুলো প্রস্তুত করার ঝামেলা শেষ। এবার রান্না করার পালা। একটি বড় ননস্টিক প্যান নিয়ে নিন। প্যানটি একটু বড় আকারের নেবেন যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং স্প্যাগেটি ভেঙ্গে না যায়। ননস্টিক ছাড়াও করতে পারেন তবে অধিক নেড়েচেড়ে রান্না করতে হবে, এভাবে স্প্যাগেটি ভেঙ্গে যাবে। তাই ননস্টিক প্যানে রান্না করাই ভালো।

প্যানটি অল্প আঁচে গরম করে নিন। তারপর এতে সয়াবিন তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে মিনিট খানেক ভেজে নিন। তারপর আদা বাটা, মরিচ, হলুদ, ধনিয়া, পাঁচফোড়ন গুঁড়ো এবং লবণ দিয়ে আরো মিনিট দুয়েক নেড়েচেড়ে রান্না করুন। এরপর এতে ইতালিয়ান বেসিল দিয়ে দিন। ইতালিয়ান বেসিল খুবই সুন্দর একটি ফ্লেভার তৈরি করবে। ইতালিয়ান বেসিল না থাকলে অল্প পরিমাণে তুলসীপাতা ব্যবহার করুন।

৪. পেঁয়াজ এবং মশলাগুলো ভাজা হয়ে হয়ে মাংসের কিমা দিয়ে পাঁচ মিনিট অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিন। এরপর এতে ব্লেন্ড করা টমেটো পেস্ট বা টমেটো সস দিয়ে দিন। বাজারে টমেটো না পাওয়ায় আমি সসই ব্যবহার করেছিলাম। টমেটো বা সস দিয়ে নেড়েচেড়ে রান্না করতে থাকুন। একইসাথে গোলমরিচের গুঁড়োগুলো এবং ভিনেগার দিয়ে দিন। ভিনেগার মাংস সেদ্ধ হতে সাহায্য করবে। কিমা রান্না হতে ১০-১৫ মিনিট সময় লাগবে।

৫. কিমা রান্না হয়ে গেলে এতে অল্প অল্প করে স্প্যাগেটি দিয়ে নেড়েচেড়ে মশলা মিশিয়ে নিন। একবারে সবটুকু স্প্যাগেটি দেবেন না, এতে পুরোটায় ভালো করে কিমা আর মশলা মিশবে না। ধাপে ধাপে সবটুকু স্প্যাগেটি দেয়া হলে গেলে আরো মিনিট পাঁচেক নেড়েচেড়ে রান্না করে চুলা থেকে নামিয়ে নিন। সম্পূর্ণ স্বাদটুকু পেতে গরম গরম পরিবেশন করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status