ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
গার্দিওলার মেয়াদ বাড়াল ম্যানসিটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 November, 2020, 3:12 PM

গার্দিওলার মেয়াদ বাড়াল ম্যানসিটি

গার্দিওলার মেয়াদ বাড়াল ম্যানসিটি

আরও দুই বছর ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকছেন পেপ গার্দিওলা। সম্প্রতি ক্লাবটির সঙ্গে নতুন করে আরও দুই বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন পেপ।

২০১৬তে পেপ গার্দিওলা কোচের দায়িত্ব নেওয়ার পর দুটি প্রিমিয়ার লিগ এবং একবার এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এর আগে পাঁচ বছরের চুক্তিতে ম্যানসিটির সঙ্গে চুক্তি ছিল গার্দিওলার। এবার আরও দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি হলো তার। ফলে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সিটিজেনদের কোচের দায়িত্ব পালন করবেন পেপ। ২০০৮-এ কোচিং ক্যারিয়ার শুরুর পর থেকে এই প্রথম কোনও ক্লাবের কোচের দায়িত্বে এত দিন ধরে আছেন তিনি। এর আগে ২০০৮-১২ পর্যন্ত বার্সেলোনা এবং তিন বছর বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্বে ছিলেন ৪৯ বছর বয়সী পেপ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status