ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মেঘনা নদীতে লঞ্চে ডাকাতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 20 November, 2020, 2:22 PM

মেঘনা নদীতে লঞ্চে ডাকাতি

মেঘনা নদীতে লঞ্চে ডাকাতি

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ থেকে রাত ৯টায় ছেড়ে যাওয়া এমভি মকবুল-২ নামে লঞ্চটি মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাট থেকে ছেড়ে আসার পরপরই ডাকাতির কবলে পরে। এ সময় মাঝ নদীতে ডাকাত দল যাত্রীদের মোবাইল সেটসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় অনেক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। ডাকাতরা লঞ্চে আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানা গেছে ৷

এ বিষয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার জানান, এমভি মকবুল-২ নামে একটি লঞ্চে মেঘনার গজারিয়া এলাকায় ডাকাতি হয়েছে বলে যাত্রীরা এসে পুলিশের কাছে অভিযোগ করেছেন। ডাকাত দল ১০০-১৫০ জনের মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও অনেকের কাছ থেকে মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

এদিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় ডাকাতি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন লঞ্চ মালিক।

সম্পাদনায়:  খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status