ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হারিকেন ইটার পর লোটার আঘাতে বিধ্বস্ত মধ্য আমেরিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 12:37 PM

হারিকেন ইটার পর লোটার আঘাতে বিধ্বস্ত মধ্য আমেরিকা

হারিকেন ইটার পর লোটার আঘাতে বিধ্বস্ত মধ্য আমেরিকা

হারিকেন ইটার আঘাতের কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় আরেকটি শক্তিশালী হারিকেন আঘাত হেনেছে মধ্য আমেরিকায়। স্থানীয় সময় সোমবার রাত রাড়ে ১০টার দিকে ক্যাটাগরি চার মাত্রার শক্তি নিয়ে নিকারাগুয়ার হাওলওভার শহরে আঁছড়ে পড়ে ঘূর্ণিঝড় লোটা। এ সময় তার বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৫৫ মাইল।

সৌভাগ্যবশত ভূপৃষ্ঠে আঘাত হানার পরপরই হারিকেনটির শক্তি কমে যায় আয়োটার। মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রতিঘণ্টায় ৮৫ মাইল বেগে নিকারাগুয়ার উত্তরাঞ্চল পার হয়েছে ঝড়টি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্যমতে, চলতি বছর আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল হারিকেন লোটা। একপর্যায়ে ক্যাটাগরি পাঁচে পৌছেছিল সেটি।

এনএইচসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবারও নিকারাগুয়ায় তাণ্ডব চালাবে হারিকেন লোটা। এরপর বিকেলে ধীরে ধীরে সেটি হন্ডুরাসের দিকে এগিয়ে যাবে। বুধবার রাত নাগাদ এর শক্তি শেষ হয়ে আসবে বলেও জানিয়েছে সংস্থাটি।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status