ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ছবি-ভিডিও ছড়িয়ে দিল যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 November, 2020, 10:12 AM

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ছবি-ভিডিও ছড়িয়ে দিল যুবক

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর ছবি-ভিডিও ছড়িয়ে দিল যুবক

বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার ধর্ষণের শিকার নারী বাদী হয়ে প্রধান অভিযুক্ত আনিচুর রহমান ভাট্টি ও তার সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে এই মামলা দায়ের করেন। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনিচুর রহমান উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের বাসিন্দা। তিনি ছাড়াও একই গ্রামের মৃত নজের আলী হাওলাদারের ছেলে হালিম হাওলাদারকে মামলায় আসামি করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার মামলার বরাতে জানান, আসামি আনিচুর জানুয়ারি রাতে পুলিশের ধাওয়া খেয়ে গ্রেফতার এড়ানোর অজুহাত দেখিয়ে কৌশলে ওই নারীর ঘরে আশ্রয় নেয়। আনিচের সহযোগী হালিম বাইর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়।

এরপর রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে ধর্ষণ করে সে। কিন্তু সম্মানের ভয়ে গৃহবধূ ধর্ষণের ঘটনা কাউকে না জানিয়ে চুপচাপ থাকেন। আনিচ তার মুঠোফোনে ধর্ষণের ছবি-ভিডিও ধারণ করে রেখেছে জানিয়ে ভয়ভীতি দেখিয়ে গত ১০ মাস ধরে ওই নারীকে ধর্ষণ করে। ইন্টারনেটে ধর্ষণের ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মাছের ঘের করার অজুহাতে ওই নারীর কাছ থেকে ৩৫ লাখ টাকা ধার নেয় আনিচ।

সবশেষ গত ১১ নভেম্বর সন্ধ্যার পর নির্যাতিতাকে শ্লীলতাহানি করে আনিচ ও তার সহযোগী হালিম। গৃহবধূর চিৎকারে তার ১৫ বছর বয়সের ছেলে তাকে রক্ষা করে। এরপর আনিচ তার অশালীন ছবি ও ভিডিও ফেসবুকে গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফোরকান জানান, নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সম্পাদনায়: খালেদ সুজন



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status