ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুন করে ভারতে পালানোর চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 10:48 PM

খুন করে ভারতে পালানোর চেষ্টা

খুন করে ভারতে পালানোর চেষ্টা

চট্টগ্রামে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু ওরফে মারুফ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি মো. রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকা থেকে রমজানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রমজান চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার কমার্স কলেজ রোডের মতিয়ারপুল এলাকার মো. আক্তারের ছেলে।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, আশুগঞ্জ থেকে আগরতলা হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন রমজান। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে নগরীর আগ্রাবাদ হোটেলের পাশের সড়কে মিন্টুকে পিটিয়ে গুরুতর আহত করে একদল সন্ত্রাসী। এতে মাথায় আঘাত পান তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় মিন্টুকে নগরীর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রমজানসহ সাতজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন নিহতের বড় বোন রোজি চৌধুরী।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status