ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধূর ‘আত্মহত্যা’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 10:33 PM

কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধূর ‘আত্মহত্যা’

কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধূর ‘আত্মহত্যা’

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কিস্তির টাকা দিতে না পেরে গলায় ফাঁস দিয়ে লিজা আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লিজা ওই গ্রামের দিনমজুর সামিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আর্থিক অনটনে কোনোরকমে চলছিল ওই পরিবারটি। মঙ্গলবার লিজার শাশুড়ি ইটভাটায় কাজে যান এবং তার স্বামী সামিউল ইসলাম গরু নিয়ে মাঠে যান। সপ্তাহের প্রতি মঙ্গলবারে তার কিস্তি ছিল। কিন্তু আজ কিস্তির জন্য টাকা জোগাড় ছিল না। তাই লিজা প্রতিবেশীদের কাছে ধার হিসেবে টাকা চাইতে গেলে কেউ টাকা দেয়নি। হতাশ হয়ে তিনি বাড়িতে চলে আসেন।

দুপুরে সামিউল বাসায় খেতে আসলে দেখেন লিজার শয়নকক্ষটি ভেতর থেকে লাগানো। পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে লিজার ঝুলন্ত মরদেহ দেখতে পান সামিউল। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত লিজার স্বামী সামিউল ইসলাম বলেন, ‘অভাবের কারণে দুই মাস আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের একটি এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নেয় লিজা। কিস্তির টাকা জোগাড় করতে না পারায় অভিমানে হয়তো সে আত্মহত্যা করেছে।’

এ বিষয় জানতে চাইলে টিএমএসএস’র ফুলবাড়ী উপজেলা শাখা ব্যবস্থাপক মো. হাসান আলী বলেন, ‘লিজা এনজিও থেকে দুইমাস আগে ২০ হাজার টাকা লোন নেন। মঙ্গলবার লিজার কিস্তির দিন ছিল। লিজার বাড়িতে ওই এলাকার সভানেত্রীকে পাঠানো হলে তিনি গিয়ে দেখেন বাড়িতে লিজা ছিল না তাই লিজার কিস্তি নেওয়া সম্ভব হয়নি। পরে লোকজনের মাধ্যমে জানতে পেরেছি লিজা আত্মহত্যা করেছে। তবে কিস্তির জন্য কোনোপ্রকার চাপ দেওয়া হয়নি। হয়তো বা অন্যকোথাও লিজার আরও দেনা ছিল।’

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান বলেন, ‘খরব পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status