ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 8:25 PM

নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় যুবদলের সকল নেতৃবৃন্দের নামে নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলামের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এর আগে দলটি তাদের কার্যালয় থেকে শহরের চৌরাস্তা অভিমুখে একটি র‌্যালি বের করতে চাইলে পুলিশের বাধায় তারা কার্যালয়ের সামনেই অবস্থান নেয়।

ঠাকুরগাঁও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলী বখতিয়ার উজ্জলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর যুবদলের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম আতিক, পীরগঞ্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও আব্দুস সামাদ হেলাল, সদর উপজেলা যুবদলের সদস্য সচীব রেজাউল করিম লিটন প্রমুখ।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল ইসলাম বাদরু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মিথ্যা মামলা সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে তারা পরবর্তীতে কঠোর আন্দেলনের হশিয়ারী দেন। 



সম্পাদনায়: খালেদ সুজন



সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status