ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবনির্বাচিত ইউ,পি সদস্যদের শপথ গ্রহণ
তাপস কর
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 8:19 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবনির্বাচিত ইউ,পি সদস্যদের শপথ গ্রহণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবনির্বাচিত ইউ,পি সদস্যদের শপথ গ্রহণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবনির্বাচিত ইউ,পি সদস‍্যদের শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য পদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

শপথগ্রহণ করেন মগটুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো: সেলিম মিয়া এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ১,২,৩, ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া খাতুন। শপথগ্রহণ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু।

উপজলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন সদস্যরা সরকারি কাজের শতভাগ সহযোগিতা করবে আশা করছি। নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি নিষ্ঠার সাথে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। করোনার এই সময়ে সকলকেই সতর্ক থাকার জন‍্য প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহনের জন‍্য আহবান জানান।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status