ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 8:07 PM

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত

ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভাসানী স্মরণসভা বাস্তবায়ন কমিটি। স্মরণসভা কমিটির আহব্বায়ক হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্র মৈত্রী নেতা আমিনুল ইসলাম বকুল, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, সিনিয়র সাংবাদিক ফকির শওকত, মেহেদী উর রহমান টুটুল, সাবেক ছাত্রনেতা মুকছুদ আহমেদ, নজরুল ইসলাম, আক্তারুজ্জামান, আবুল কালাম আজাদ, ভাসানী অনুসারী পরিষদের আহব্বায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান।


এসময় বক্তারা, ভাসানীর আদর্শ বাস্তবায়ন ও তার দেখান পথে চলার জন্য সকলের প্রতি আহব্বান জানান। এদিকে ঝিনাইদহে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ গীতান্জলী সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্জ্ব মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, কেন্দ্রীয় কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা কৃষক দলের সদস্য সচিব লাভলুর রহমান বাবলু, হাফিজুর রহমান মাষটার,সদর থানা কৃষক দলের যুগ্ন-আহবায়ক জে.এম মাসুম হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সোমেন, জেলা ছাত্রদলের  সাবেক সভাপতি সালাম,ইমরান হোসেন প্রমূখ।এসময় বক্তারা, ভাসানীর আদর্শ বাস্তবায়ন ও তার দেখান পথে চলার জন্য সকলের প্রতি আহব্বান জানান।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status