ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেন বাংলাদেশ দূতাবাস
মো.স্বপন মজুমদার
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 7:54 PM

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেন বাংলাদেশ দূতাবাস

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেন বাংলাদেশ দূতাবাস

করোনার পরিস্থিতিতে সীমিত আকারে সদ্য প্রয়াত বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন রবিবার দূতাবাসের কনফারেন্স হলে রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর ও দূতালায় প্রধান মো. রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শোকসভা ও দোয়া অনুষ্ঠানে দূতালয় প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রেরিত শোকবার্তা দুটি পাঠ করে শোনান। রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন।

এ সময়ে তিনি বলেন, তার সুদীর্ঘ ৫০ বছরের প্রধানমন্ত্রীত্ব কালে তিনি সাংস্কৃতিক বৈচিত্র্য, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সভা শেষাংশে প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মো. আশরাফুর রহমান।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status