ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা
শরিফুল ইসলাম রনি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 7:33 PM

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক যুগল। মঙ্গলবার দুপুরে সাড়ে ১২ টায় পৌরসভার সোতাশী গ্রামের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা আত্মহত্যা করেন। কাটা পড়া প্রেমিকের নাম মো. ফজলের রহমান (১৯) ।

সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে। ও মেয়েটির নাম ফারজানা আক্তার মুক্তা (১৮) সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারনদিয়া গ্রামের আলী আকবর শেখের মেয়ে।

ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফজলের রহমান প্রেমের টানে লালমনিরহাট থেকে ছুটে আসে প্রেমিকার নিকট। কিন্তু প্রেমের বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় এই প্রেমিক যুগল আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারনা।

খবর পেয়ে বোয়ালমারী ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন। বোয়ালমারী ফায়ারসার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ওহিদুজ্জামান খান সাইফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে রাজবাড়ি রেলওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মৃতদেহ বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status