ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক পরিবারে আহত ৭
মোস্তাফিজুর রহমান টিপু
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 7:21 PM

জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক পরিবারে আহত ৭

জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক পরিবারে আহত ৭

লক্ষ্মীপুর কমলনগরে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের সাত জন আহত হওয়ার খবর পাওয়া যায়। জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভূক্তভোগি পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করা হয়। জানাযায়, অজিউল্যা গংরা দীর্ঘ বছর যাবত সফিউল্যাহ গংদের সাথে জমি নিয়ে বিরোধ করে আসছে। এ বিরোধের জের ধরে হঠাৎ শনিবার (১৪নভেম্বর) সকালে তারা ১৮/২০জন দলবল নিয়ে সফিউল্যাহ গংদের ওপর হামলা চালায়।

এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে সফিউল্যাহ গংদের ৭জন গুরুত্বর জখম প্রাপ্ত হয়। হামলাকারিরা এ সময় আহতদের সাথে থাকা নগদ টাকা, কয়েকভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নিয়ে যায়। আহতরা হলেন, কমলনগর উপজেলার চর পাগলা গ্রামের সফিক উল্যাহ, আবুলকাশেম, জসিম, মহিউদ্দিন, নিজাম, সিরাজ, শাহিনুর।

তারা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। হামলাকারীরা হলেন, কমলনগর উপজেলার চর পাগলা গ্রামের হারুন, কামাল, ফয়েজ আহম্মদ, অজিউল্যাহ, রাহাদ, জামাল, সুরাইয়া, রহিমা, খালেদা, দক্ষিন চরপাগলা গ্রামের নুরুল আমিন, ইসমাইল, আনোয়ার, চরজাঙ্গালিয়া গ্রামের দুলাল, ফাতেমা সহ ৭/৮জনের সঙ্গবদ্ধ দল। হামলার বিষয়ে জানার জন্য অজিউল্যাগংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status