ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
শ্রীপুরে নবজাতকের হাত ভেঙে টুকরো করার ঘটনা: তদন্তে ৩ সদস্যের কমিটি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 July, 2026, 4:28 PM

শ্রীপুরে নবজাতকের হাত ভেঙে টুকরো করার ঘটনা: তদন্তে ৩ সদস্যের কমিটি

শ্রীপুরে নবজাতকের হাত ভেঙে টুকরো করার ঘটনা: তদন্তে ৩ সদস্যের কমিটি

গাজীপুরের শ্রীপুরে ‘আল আরাফ হাসপাতাল’-এ এক নবজাতকের হাত ভেঙে কয়েক টুকরো করার অভিযোগ। গত ১৩ জুলাই ২০২৬ তারিখে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে সরেজমিনে তদন্তের জন্য ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়।

আজ ১৪ জুলাই ২০২৬ তারিখে গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গঠিত তদন্ত কমিটিকে সরেজমিনে তদন্ত কাজ সম্পন্ন করে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

তদন্ত কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: ডা. কুহু মুৎসুদ্দী, জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিয়াকৈর, গাজীপুর।
সদস্য: ডা. সাবরিনা মোহনা, মেডিকেল অফিসার (সিএস), সিভিল সার্জন অফিস, গাজীপুর।

সদস্য সচিব: ডা. মোহাম্মদ শরীফ হোসেন, জুনিয়র কনসালটেন্ট (অর্থো সার্জারী), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাপাসিয়া, গাজীপুর।
একই সাথে তদন্ত কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আল আরাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। 

এছাড়া সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী জনাব মোঃ ইখতিয়ার উদ্দিনকে এই তদন্তের সাচিবিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ), ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার রেলগেট এলাকার আল-আরাফ হাসপাতালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ নবজাতকের পরিবারের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status