|
জামালপুরে নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মোহাম্মদ বিজয়, জামালপুর
|
![]() জামালপুরে নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে জামালপুর কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ অভিবাসনের ঝুঁকি এড়াতে এবং দালালের খপ্পর থেকে বাঁচতে বিদেশ গমনেচ্ছুকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের বার্তা সম্পাদক ও অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক সুমন মাহমুদ, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাবেক জরীপ কর্মকর্তা ও প্রশিক্ষক মো. আমজাদ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক তথ্য না জেনে ও যথাযথ প্রশিক্ষণ না নিয়ে বিদেশে পাড়ি জমানোর কারণে অনেক প্রবাসী নানা রকম সমস্যার সম্মুখীন হন। তাই দক্ষ হয়ে ও বৈধ উপায়ে বিদেশে যাওয়া নিশ্চিত করতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যেকোন সমস্যার জনশক্তি অফিস প্রবাসীদের পাশে থাকবে। কর্মসূচির অংশ হিসেবে বিদেশ গমনেচ্ছু ও স্থানীয় মোট ১০০ জন প্রশিক্ষণার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সেমিনার ও প্রশিক্ষণ শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক বনায়নে উদ্বুদ্ধ করতে অংশগ্রহণকারী সকলের হাতে একটি করে গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া সেমিনারে অন্যান্য বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের সময়োপযোগী উদ্যোগ জামালপুরের যুবসমাজকে সচেতন করার পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
