|
রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল সাড়ে ১১ ঘটিকা হইতে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ , পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ ঘিলাছড়ি ইউনিয়নের মহাজন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়। এ সময় রাজস্থলী সাব জোনের অধিনায়ক মেজর মো, হাফিজ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী ও শুকনো খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করেন। উক্ত কার্যক্রমের মাধ্যমে সর্বমোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন জেসিও মিজানুর রহমান, সার্জেন হুমায়ন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা, উদয় মেম্বার সহ ক্ষতিগ্রস্থ পরিবার। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহীর বরাতে জানাযায়। ছবি ক্যাপসন, রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা তুলে দিছেন ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
