ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
লাকসামে জুলাই শহীদের সমাধিতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Thursday, 16 July, 2026, 4:37 PM

লাকসামে জুলাই শহীদ মো. ইউসুফ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত।

লাকসামে জুলাই শহীদ মো. ইউসুফ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত।

কুমিল্লার লাকসামে জুলাই শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর ইছাপুরায় অবস্থিত শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ মো. ইউসুফসহ জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

লাকসামে জুলাই শহীদ মো. ইউসুফের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি।

লাকসামে জুলাই শহীদ মো. ইউসুফের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন নাহার লাইলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. আবুল হাছান হাসি, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব মাসুদ রানা বেলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাতঘর আনছারিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ক্বারী মাইনুদ্দিন।

কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status