ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Thursday, 16 July, 2026, 6:23 PM

জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা

জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা

‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে নানা আয়োজনে এদিবস পালিত হয়। 

এ উপলক্ষে, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ শাদাত এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন অল্প সময়ের মধ্যেই বৈষম্য, অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে একটি সর্বজনীন গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দেশের নানা স্থানে সংঘর্ষ ও সহিংস ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। তাঁদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ে উজ্জীবিত করেছে। সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়।

বক্তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়; এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।


অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status