মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুরের নওয়াগাঁও এলাকায় সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানা।
সোমবার রাতে কমলগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার নাসরিন চৌধুরী থানায় এ মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, সোমবার দুপুরে কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় আশ্রায়ণ প্রকল্পের জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার অভিযানে গেলে স্থানীয়রা সহকারী ভূমি কমিশনারের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গিয়ে এক নারী পুলিশ সদস্য আহত হন। এসময় তার গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
এদিন রাতে কমলগঞ্জ সহকারী ভূমি কমিশনার ১৩ জনের নাম উল্লেখ আরো ৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।