ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি’র মৃত্যুর গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 1:20 PM

আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি’র মৃত্যুর গুঞ্জন

আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি’র মৃত্যুর গুঞ্জন

আফ্রিকায় ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলায় অভিযুক্ত আল কায়েদা নেতা আব্দুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরিকে ইরানে ঢুকে ইসরায়েলি গোয়েন্দারা হত্যা করেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

তিন মাস আগে চলতি বছরের আগস্টে তেহরানে মোটরসাইকেলে করে দুই ইসরায়েলি গোয়েন্দা সদস্য গুলি করে আল-মাসরিকে হত্যা করে, এমনটাই বলছে নিউইয়র্ক টাইমস।

এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সেন্টার ফর গ্লোবাল পলিসির পরিচালক হাসান দাবি করেছেন, এক মাস আগে আল কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি মারা গেছেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উগ্রপন্থীদের গণমাধ্যম পর্যবেক্ষণকারী সাইট ইন্টিলিজেন্সের পরিচালক রিতা কাটজ এ বিষয়ে বলছেন, 'আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে বলে অসমর্থিত খবর প্রচারিত হচ্ছে।'

তিনি আরও বলেন, ‘আল কায়েদা কখনোই তাদের নেতাদের মৃত্যুর খবর সঙ্গে সঙ্গে প্রকাশ করে না। এটা খুবই সাধারণ বিষয়।’

এর আগেও বিভিন্নভাবে আল-জাওয়াহিরির মৃত্যুর খবর প্রকাশিত হলেও আবার তার আত্মপ্রকাশ দেখেছে বিশ্ববাসী।

এদিকে হ্যাভারফোর্ড কলেজের সহযোগী অধ্যাপক এবং আল-কায়েদা ও জিহাদবাদ সম্পর্কিত একাধিক বইয়ের লেখক বারাক মেন্ডেলসোহন বলেছেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলি বিশ্বাস করে যে জাওয়াহিরি খুব অসুস্থ। শেষ পর্যন্ত তিনি যদি মারা নাও যান, তবে তা শীঘ্রই ঘটবে।

এদিকে সামরিক বিশ্লেষকরা জানাচ্ছেন, যদি আল কায়েদার এই দুই প্রধান ব্যক্তির মৃত্যু হয় তবে তা আল কায়েদার জন্যে অপূরণীয় ক্ষতি। বিশেষত ১১ সেপ্টেম্বরের হামলা পরিকল্পনার সময় আল কায়েদার বিশ্বব্যাপী প্রভাব ছিল তা অনেকাংশেই কমে যাবে বলে ধারণা করছেন তারা।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status