ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 1:07 PM

রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ময়মনসিংহ নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে বাচ্চু মিয়া (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নগরীর কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া নগরীর কেওয়াটখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে রান্নাঘরে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন বাচ্চু মিয়া। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status