ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নেত্রকোনার জারিয়ায় ট্রেন লাইনচ্যুত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 1:05 PM

নেত্রকোনার জারিয়ায় ট্রেন লাইনচ্যুত

নেত্রকোনার জারিয়ায় ট্রেন লাইনচ্যুত

নেত্রকোনার জারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় ২৭২ নম্বর ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেল গেটে পৌঁছালে ইঞ্জিনের প্রথম চারটি চাকা লাইনচ্যুত হয়।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status