ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পুতিনের অনুরোধে আর্মেনিয়াকে ১০ দিন সময় দিল আজারবাইজান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2020, 1:49 PM

পুতিনের অনুরোধে আর্মেনিয়াকে ১০ দিন সময় দিল আজারবাইজান

পুতিনের অনুরোধে আর্মেনিয়াকে ১০ দিন সময় দিল আজারবাইজান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুরোধে নাগোরনো-কারাবাখের বিতর্কিত ভূখণ্ড হস্তান্তর করার জন্য আর্মেনিয়াকে দেয়া সময়সীমা আরও ১০ দিন বাড়িয়েছে আজারবাইজান।

রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তিচুক্তি অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার জেলা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল। খবর ইয়েনিসাফাকের।

গত তিন দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের এই জেলাটি নিয়ন্ত্রণ করছিলেন। সম্প্রতি দুই দেশের মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ রোববার বাকুতে বলেন, আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালবাজার জেলা থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে প্রেসিডেন্ট আলিয়েভ এই সময়সীমা বাড়িয়েছেন বলে জানান হাজিয়েভ।

তিনি আরও বলেন, আবহাওয়া দিন দিন খারাপ হচ্ছে এবং কালবাজার থেকে আর্মেনিয়া যাওয়ার একমাত্র সড়কটির ধারণক্ষমতাও কম। সব মিলে তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে, সে জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে।

কারাবাখে বসবাসকারী আর্মেনীয়রা তাদের সহায়সম্বল গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা গেছে। অনেকে তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, যাতে এসব বাড়িতে আজারবাইজানের নাগরিকরা এসে বসবাস করতে না পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status