ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ফোক গানে ৫ তারকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2020, 2:01 PM

ফোক গানে ৫ তারকা

ফোক গানে ৫ তারকা

দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরে এবার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত তালিকায় থাকা পাঁচজনকে।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবার গ্র্যান্ড ফিনালে আয়োজন না করে সেরা-৫ এ থাকা পাঁচজনকেই আড়াই লাখ টাকা, একটি ক্রেস্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি পাঁচজনের জন্য পাঁচটি ফোক গানের মিউজিক ভিডিও নির্মাণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

আর সেই গানের ভিডিওতে নব্য লোক সঙ্গীতশিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পারফর্ম করতে দেখা যাবে দেশের জনপ্রিয় পাঁচ অভিনয় তারকাকে; যারা তাদের বহুমুখী প্রতিভার মাধ্যমে বিভিন্ন সময় শ্রোতা-দর্শকদের মুগ্ধ ও বিস্মিত করেন। এই তারকারা হচ্ছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, তারিন জাহান, মেহের আফরোজ শাওন ও কুসুম সিকদার। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, নব্য লোক গানের শিল্পীরা ভবিষ্যতের অহঙ্কার।

তাদের এগিয়ে যাবার পেছনে আমরা যদি সামান্যও ভূমিকা রাখতে পারি, ভালো লাগবে। চঞ্চল চৌধুরী ‘ম্যাজিক বাউলিয়ানা’র শিল্পীর সঙ্গে দ্বৈত গান করার জন্য নিজের কণ্ঠের স্কেল পরিবর্তন করে সময় নিয়ে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন। মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন।

পেশাগত সঙ্গীতশিল্পী না হলেও সঙ্গীতকে ভালোবাসেন বলেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে থেকেছেন এবং মুগ্ধ হয়েছেন। তারিন জাহান দীর্ঘদিন পর কোনো আয়োজনের জন্য গান করেছেন। বিশেষ করে নতুন শিল্পীর সঙ্গে ফোক করার অভিজ্ঞতাকে ক্যারিয়ারের বিশেষ একটি সংযোজন হিসেবে দেখতে চান তিনি।

মেহের আফরোজ শাওন মনে করেন, এ ধরনের উদ্যোগ ভীষণ প্রশংসনীয়। নতুন শিল্পীর সঙ্গে ফোক গানে কণ্ঠ মেলানোর অভিজ্ঞতা বেশ উপভোগ করেছেন তিনি। কুসুম শিকদারেরও একই মত। দীর্ঘদিন পর বিনোদন জগতে ফিরে এসেছেন তিনি, তাও ফোক গানের মাধ্যমে। নাটক থেকে দূরে থাকতে চাইলেও এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের সঙ্গে, বিশেষ করে তরুণদের পাশে বরাবরই থাকতে চান কুসুম শিকদার।  

উল্লেখ্য, পাঁচ অভিনয় তারকার সঙ্গে আলাদাভাবে ধারণকৃত পাঁচটি মিউজিক ভিডিওতে দেখা যাবে ম্যাজিক বাউলিয়ানা’র সেরা ৫ শিল্পী লালমনিরহাটের সিরাজাম মুনিরা পাখী, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ীর সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল ও চট্টগ্রামের নয়ন শীল’কে।

গানগুলির সংগীতায়োজন করেছেন খৈয়াম সানু সন্ধি। দৃষ্টিনন্দন লোকেশনে গানগুলির চিত্রায়ণ করেছেন নজরুল ইসলাম রাজু। শিগগিরই মাছরাঙা টেলিভিশনে গানগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এছাড়া রেডিও দিনরাতে প্রচার সহ ‘ম্যাজিক বাউলিয়ানা’র ইউটিউব চ্যানেল এবং মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গানগুলি অবমুক্ত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status