|
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— ক্রেতা মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও রফিক (২৫); এবং সেলুনকর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাকিবকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
