ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
কাজী আনিছুর রহমান
প্রকাশ: Monday, 2 November, 2020, 8:01 PM

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেল ষ্টেশনের নিকটে ট্রেনের ধাক্কায় রাহেলা বেগম (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রাহেলা বেগম  উপজেলার কয়শা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, বেলা ১১ টায় রাহেলা বেগম উপজেলার শাহাগোলা ষ্টেশনের নিকটে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এসময় একটি ট্রেন ধাক্কা দিলে ওই গৃহবধূ রেল লাইনের পাশে ছিটকে পড়ে। সেখান থেকে  তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status